সিরাজগঞ্জে বাবা-মা-মেয়ে হত্যার তদন্ত ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই

সিরাজগঞ্জে বাবা-মা-মেয়ে হত্যার তদন্ত ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই

সিরাজগঞ্জের তাড়াশে একটি বাসা থেকে উদ্ধার হওয়া বাবা-মা ও মেয়ের মরদেহ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তারা তদন্ত কার্যক্রম শুরু করে। সেখানে অবস্থান করা উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত কুমার সূত্রধর এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি অমৃত কুমার জানান, প্রাথমিক পর্যায়ে সেই বাসায় উৎসুক জনতার প্রবেশ সংরক্ষিত করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট শাখা ঘটনার প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহসহ বাসার ভাড়াটিয়া ও নিহতের পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ পর্ব সম্পন্ন হয়েছে। 


নিহতরা হলেন- কালীচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)। 

নিহত বিকাশ সরকার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তাড়াশ উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও তাড়াশ গোপাল জিউ বিগ্রহের কোষাধ্যক্ষ ছিলেন।

নিহতের বড় ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদের হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। এদিকে আত্মীয়-স্বজনরা দুই দিন যাবৎ তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দেয়। অতঃপর পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে ঘরের মেঝে ও বিছানায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে।

 
তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম বলেন, গত দুই দিন ধরে নিহতদের সঙ্গে তাদের স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখে, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। সিআইডি ও পিবিআইয়ের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে। ঘটস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামিউল আলম ঘটনাস্থলে থেকে পুরো বিষয় তদারকি করছেন।

 

নোয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যার পর ফাঁস দিয়ে মরলো স্বামী পরবর্তী

নোয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যার পর ফাঁস দিয়ে মরলো স্বামী

কমেন্ট