রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় যুবক নিহত

রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় যুবক নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহণের চাপায় সোহেল খাঁন (৩০) নামে এক যুবক নিহত হন। 

মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহেল খাঁন নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের বড় নাওডুবি গ্ৰামের জাফর খানের ছেলে। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খাইরুল আনাম জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি সোহেল খানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেহেরপুরে খরচ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সংঘর্ষে আহত ১৩ পরবর্তী

মেহেরপুরে খরচ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সংঘর্ষে আহত ১৩

কমেন্ট