নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে। এ খবর নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর শাহাদত হোসেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

বাবা প্রবাসে, মায়ের খোঁজে প্রেমিকের বাড়িতে তিন শিশু পরবর্তী

বাবা প্রবাসে, মায়ের খোঁজে প্রেমিকের বাড়িতে তিন শিশু

কমেন্ট