সাভারে নিজ বাসায় ঠিকাদারকে গলা কেটে হত্যা

সাভারে নিজ বাসায় ঠিকাদারকে গলা কেটে হত্যা

ঢাকার সাভারের আশুলিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা-১ এর ঠিকাদার কাজিম উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় তার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । 

নিহত কাজিম উদ্দিন (৫৬) স্থানীয় ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদার ছিলেন। 

কাজিম উদ্দিনের স্ত্রী সানজিদা আক্তার লিপি জানান, তার স্বামী গরুর ফার্মের পাশের একটি রুমে নিজে একাই থাকতেন। ওই ঘরের তালার একটি চাবি তার স্বামীর (কাজিম উদ্দিনের নিজের) কাছে থাকত আরেকটি তার নিজের কাছে থাকত। 

বুধবার সকাল ৯টায় ফার্মের কাছে গিয়ে প্রথমে তার রুমের তালা আটকানো দেখে তালা খুলে ভিতরে ঢুকেন। এ সময় তার স্বামীর গলাকাটা মৃতদেহ বিছানার উপরে পড়ে থাকতে দেখে চিৎকার করে স্থানীয় লোকজনদের ডাকেন। তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কাজিম উদ্দিনের ঘরে সিসি ক্যামেরা আছে, তবে হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তরা সিসি ক্যামেরার লাইন কেটে তাজিম উদ্দিনের রুমে ঢুকে তাকে হত্যা করে বাহির থেকে তালা মেরে চলে যায়। তবে এ হত্যাকাণ্ডের ঘটনা পরিকল্পিত হলেও কোন কারণে তাকে হত্যা করা হয়েছে তারা জানাতে পারেননি। 

আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

চুরি নয়, মা-মেয়েকে ধর্ষণের উদ্দেশ্যেই সিঁধ কাটা: পুলিশ সুপার পরবর্তী

চুরি নয়, মা-মেয়েকে ধর্ষণের উদ্দেশ্যেই সিঁধ কাটা: পুলিশ সুপার

কমেন্ট