ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাজীপুর মহানগরের পূবাইলে বোরো ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ (৪৫) উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৭টার দিকে ৪২নং ওয়ার্ডের বিন্দান এলাকার বাদুড়তলা-উলুখোলা সড়কের মাঝামাঝি কালার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, অজ্ঞাত লাশটি শুক্তবার রাতের কোনো এক সময় ওখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো অটোরিকশাচালকের হবে।

শনিবার সকালে এলাকাবাসী ধান ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি কামরুজ্জামান যুগান্তরকে জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাল টাকাসহ নারী আটক পরবর্তী

জাল টাকাসহ নারী আটক

কমেন্ট