কুরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কুড়িগ্রামে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা, রিমান্ডে ২ ছাত্রলীগ নেতা
কুড়িগ্রামে ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় জড়িত মূল হোতা দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় আসামিদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন জানান, কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মোটর মালিক সমিতির সদস্য শরিফুল ইসলাম সোয়ান হত্যাকাণ্ডের পর পরই সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির বিন্দু ও পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, এ ঘটনায় শুক্রবার রাতে নিহত শরিফুল ইসলাম সোহানের স্ত্রী রোজিনা পারভীন বাদী হয়ে সদর থানায ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামার নামে মামলা করেন।
কমেন্ট