কুরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে একদিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যায় তারা।
নিহতরা হলো, হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নবীপুর গ্রামের জাকের হোসেনের মেয়ে আছিয়া আক্তার (৪), একই বাড়ির মো. সোহেলের ছেলে মুনতাহা (২) ও সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে মুজাহিদুল ইসলাম (২)।
স্থানীয় সূত্রে জনা যায়, তিন ভাই-বোনের মধ্যে শিশু আছিয়া ছিল সবার ছোট এবং প্রবাসী সোহেলের একমাত্র কন্যা মুনতাহা।
প্রতিদিন শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করত তারা। মঙ্গলবার সকালে বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করার সময় পরিবার ও বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা দুইজন।
সূত্র জানায়, সকাল ১১টার দিকে বাড়ির লোকজন পুকুর ঘাটে গেলে তাদের দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সুবর্ণচরে নিহত শিশু মুজাহিদের মামা আরিফ হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকে বাড়ির অন্য শিশুদের সাথে ঘরের বাইরে খেলাধুলা করছিল মুজাহিদুল। তার মাসহ পরিবারের সবাই ঘরের কাজে ব্যস্ত ছিল। এরমধ্যে কোনো একসময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘসময় ধরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়।
পরে মুজাহিদকে উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ জানান, এ সব বিষয়ে নিহতের পরিবার থানা পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট