সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

সোনাগাজীতে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাইকপাড়া মজু মিয়ার মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি দুনলা বন্দুক, দুটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি (কার্তুজ), দুটি কিরিচ এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজিদ আকন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।


উদ্ধারকৃত অস্ত্র ও মোটরসাইকেল থানায় এনে জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

 

গণ-অভ্যুত্থান দিবস ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০ পরবর্তী

গণ-অভ্যুত্থান দিবস ঘিরে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ১০

কমেন্ট