চট্টগ্রাম উপকূলে নৌকাডুবি : নিখোঁজ আরো এক জেলের লাশ উদ্ধার

চট্টগ্রাম উপকূলে নৌকাডুবি : নিখোঁজ আরো এক জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় আরো এক জেলের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (১০ আগস্ট) আনোয়ারা পূর্ব গহিরা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার বিকেলে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে চট্টগ্রাম সদরঘাট থানা নৌপুলিশ। এ নিয়ে নৌকা ডুবির ঘটনায় ৩ জেলের লাশ উদ্ধার করল কোস্ট গার্ড।


কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ৭ আগস্ট একটি লাইটার ভ্যাসেলের সঙ্গে সংঘর্ষের ফলে মাছ ধরার নৌকাটি সমুদ্রে ডুবে যায়। এতে বোটে অবস্থানরত ১৯ জন জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৮ জনকে খুঁজে পাওয়া যায়নি।

 
এরপর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু, আউটপোস্ট নরম্যান্স পয়েন্ট ও স্টেশন পতেঙ্গা কর্তৃক উচ্চগতি সম্পন্ন বোট এবং সমুদ্রে অবস্থানরত জাহাজের সমন্বয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এরপর ৯ আগস্ট দুজন এবং আজ রবিবার একজনের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড উদ্ধারকারী দল।


তিনি বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

মহাসড়ক অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ পরবর্তী

মহাসড়ক অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

কমেন্ট