ঝিনাইদহে ৩ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র অভির

ঝিনাইদহে ৩ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র অভির

ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব কৃষ্ণপুর গ্রামের তাহসীন বিশ্বাস অভি (১৪) তিনদিন থেকে নিখোঁজ রয়েছে। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন তার মা আখি বেগম।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যায় অভি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না।


সে পার্শ্ববর্তী বারেক আলী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

 
আজ মঙ্গলবার (১২) দুপুরে অভির বাড়িতে গেলে দেখা যায়, উঠানে দাঁড়িয়ে আর্তনাদ করছেন মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ও আমার একমাত্র সন্তান। ওই দিন সন্ধ্যায় পড়ার টেবিল থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে গেল।


তারপর আর ফিরল না।
ঝিনাইদহ সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ওই শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে।’

 

জেনেভা ক্যাম্পে প্রকাশ্যে গলা কেটে যুবককে হত্যা পরবর্তী

জেনেভা ক্যাম্পে প্রকাশ্যে গলা কেটে যুবককে হত্যা

কমেন্ট