জাতীয় সংসদে তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে: চিফ হুইপ
জয়পুরহাট থেকে নওগাঁয় পাচারের চেষ্টা, ১৯০ বস্তা সার জব্দ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে নওগাঁ জেলায় পাচারের সময় ১৯০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের জিয়ার মোড়ে সারের বস্তাগুলো জব্দ করা হয়।
জানা যায়, বিএডিসির সার ডিলার পাঁচবিবি পৌর শহরের সবুজ কৃষি ভাণ্ডার থেকে মেয়াদ উত্তীর্ণ ৪০ বস্তা ডিএপি সার নওগাঁ জেলা সদরে নিয়ে যাওয়ার সময় এনএসআই সদস্যরা একজনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও থানা পুলিশ উপস্থিত হয়ে সারগুলো জব্দ করে।
পরবর্তীতে সবুজ কৃষি ভাণ্ডারের গোডাউনে অভিযান চালিয়ে পাচারের জন্য মজুদ করে রাখা আরো ১৫০ বস্তা সার জব্দ করা হয়।
এ বিষয়ে সবুজ কৃষি ভাণ্ডারের স্বত্বাধিকারী শ্রী বিষ্ণু পদ বলেন, ‘বৈধভাবে আমি সারের ব্যবসা করে আসছি। আমার গোডাউনে আমি বৈধভাবে সার মজুদ করেছি। সরকারি নির্দেশনা মোতাবেক আমি সার ক্রয়-বিক্রয় করি।
’
উপজেলা কৃষি অফিসার মো. জসিমউদদীন বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে জব্দ করা সারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমেন্ট