লালমনিরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

লালমনিরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেস নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার সবুজ (২৬) এবং একই এলাকার ফাহিম।


আহত সোহাগ (২৭) বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতা অভিমুখে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সবুজ ও ফাহিম নিহত হন।


গুরুতর আহত সোহাগকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ পরবর্তী

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কমেন্ট