অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৩০ আগস্ট) বিকালে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীনস্থ শ্রীনাথপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ ও তিনজন শিশু রয়েছে।


আটকরা নোয়াখালী ও যশোর জেলার বাসিন্দা। আটকদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানায় বিজিবি।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, ‘আটকদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।’

 

রংপুরে ডাক্তার সেজে প্রতারণা, দালাল আটক পরবর্তী

রংপুরে ডাক্তার সেজে প্রতারণা, দালাল আটক

কমেন্ট