সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ: আইনমন্ত্রী
মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ২৬ ঘণ্টা পর মুহিতের লাশ উদ্ধার
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর মেহেদী হাসান মুহিতের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের কেল্লার পার এলাকায় তিস্তা নদীতে তার লাশ ভেসে ওঠে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন তিনি।
মুহিত লালমনিরহাট জেলার কালিগঞ্জ তুষভান্ডার কাশিরাম এলাকার আশরাফ উল আমিন হেলাল মাস্টারের ছেলে। সে চীনের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ডিপ্লোমা কোর্সে অধ্যয়রত ছিল।
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে শখের বসে মুহিতসহ ৫ বন্ধু মিলে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনিয়া এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে যায়। নদীর তীরে হাত দিয়ে তারা মাছ ধরতে থাকে।
সাঁতার না জানায় দুপুরে নদীর গভীরে ডুবে নিখোঁজ হয় মুহিত।
লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী জানান, মোহিতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট