বিজিবির মধ্যস্থতায় ২ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

বিজিবির মধ্যস্থতায় ২ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে দুই বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার রাতে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করার হয়। পরে উভয় দেশের কমান্ডার পর্যায়ে মধ্যস্থতার পর তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।


 
ফেরত আসা নারীরা হলেন খুলনার হরিণটানা থানার বাদুড়িয়া গ্রামের আবদুল হাকিম শেখের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের মেয়ে মোকছেদা বেগম (৩৪)।

বিজিবি সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশকালে বিজিবির মজুমদারহাট বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ২১৬০ এর কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় গতকাল বুধবার দিবাগত রাতে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে আটক দুই নারীকে হস্তান্তর করা হয়। 

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ তাদের আটক করেছিল।


পরে বিজিবির মধ্যস্থতায় দুজনকে ফেরত আনা হয়েছে।’
পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।’

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ বাড়িতে ব্যবসায়ী খুন পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজ বাড়িতে ব্যবসায়ী খুন

কমেন্ট