সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার পথে ৯ বোতল বিষসহ আটক ২

সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার পথে ৯ বোতল বিষসহ আটক ২

বিষ দিয়ে মাছ ধরার উদ্দেশে সুন্দরবনে ঢোকার সময় দুজনকে আটক করেছেন বনরক্ষীরা। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা টহল ফাঁড়ির পানিরঘাট এলাকা থেকে স্মার্ট প্যাট্রলিং টিমের বনরক্ষীরা তাদের আটক করেন।

আটক দুর্বৃত্তরা হলো বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের খলিল হাওলাদার (৪৫) ও শহিদুল ইসলাম হাওলাদার (৫০)। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, বেশ কিছু জাল এবং ৯ বোতল বিষ জব্দ করা হয়।


পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘জেলের ছদ্মবেশে একদল দুর্বৃত্ত বিষ বহন করে নৌকা নিয়ে গোপনে বনে প্রবেশ করছে—এমন সংবাদ পায় স্মার্ট টিমের সদস্যরা। পরে টিম লিডার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা কীটনাশকসহ দুজনকে আটক করেন। তাদের সঙ্গে আরো লোকজন জড়িত থাকতে পারে। তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।


আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান সহকারী বন সংরক্ষক। 

ঠাকুরগাঁওয়ে ‘মাটি খুঁড়লেই সোনা’, গুজবে মানুষের ঢল পরবর্তী

ঠাকুরগাঁওয়ে ‘মাটি খুঁড়লেই সোনা’, গুজবে মানুষের ঢল

কমেন্ট