ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আশুলিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ঢাকার অদূরে আশুলিয়ায় পলাশবাড়ী এলাকা থেকে রুস্তম আলী নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। গুলিবিদ্ধ ব্যক্তিকে জীবিত মনে করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
আশুলিয়া থানার ওসি জানান, মঙ্গলবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান পথচারীরা। পরে তাকে জীবিত মনে করে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং পরে র্যাবের সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করে।
নিহত রুস্তম আলী (২৫) নীলফামারী জেলার জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। নিহতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই যুবককে অন্য কোথাও গুলি করে হত্যার পর এই এলাকায় এনে তার লাশ ফেলে রেখে গেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পরে বিস্তারিত বলা যাবে।
কমেন্ট