ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
টাঙ্গাইলে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্রদের উত্থাপিত ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দেড় ঘণ্টা অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন ডিপ্লোমা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন
এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী আশা আক্তার, শিফা ও রুবেল মিয়া প্রমুখ।
তারা বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, ‘বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
একই সঙ্গে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবির দ্রুতই বাস্তবায়ন চাই।’
এরআগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাবনা বাইপাসে গিয়ে সমবেত হয় ছাত্রছাত্রীরা। আন্দোলনের ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে আন্দোলন তুলে নেন।’
কমেন্ট