বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ার শিবগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় গাড়িটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। 

হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কুন্দরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিহতরা হলেন, পাথরবোঝাই ট্রাকের চালক মো. মিনহাজ (৩৫) ও তার সহকারী মো. ইমরান (২৮)। তারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামের বাসিন্দা। চালক মিনহাজ ঘটনাস্থলে এবং ইমরান গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 
হাইওয়ে পুলিশ জানিয়েছে, আলুবোঝাই ট্রাক মহাসড়কের পাশে পাকুরতলায় দাঁড়িয়ে ছিল।


এ সময় পেছন থেকে আসা পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে চালক মিনহাজ ঘটনাস্থলে এবং চালকের সহকারীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান কালের কণ্ঠকে জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে। এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

 

নৌকাবাইচ দেখতে সাতাই তীরে মানুষের ঢল পরবর্তী

নৌকাবাইচ দেখতে সাতাই তীরে মানুষের ঢল

কমেন্ট