মতাদর্শ, পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর উত্তরকান্দি গ্রামে মাছের ঘের থেকে মাহফুজ শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্থানীয়রা ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে মোল্লাহাট স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত উদয়পুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে। তার দুই পায়ে রশি বাঁধার চিহ্ন রয়েছে।
এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে তার মরদেহ মোল্লাহাট থানার হেফাজতে রয়েছে।
নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মোল্লাহাট থানার ওসি ফজলুল হক জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তার পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে বিষয়টা নিশ্চিত করা যাবে।
কমেন্ট