মতাদর্শ, পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
চাঁদপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি
চাঁদপুরে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। ফলে বড় আকারের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঝুঁকি নিয়ে প্রায় ৮ ঘণ্টা ধরে সেই খুঁটির নিচ দিয়ে ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়। যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের মুন্সীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে বিকেল ৫টার দিকে নতুন খুঁটি প্রতিস্থাপনের পর বিদ্যুৎ সরবরাহ চালু হয়। খুঁটি স্থাপনের পর সবধরণের যান চলাচল শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেপরোয়া গতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় সেই প্রাইভেট কারটি।
স্থানীয় বাসিন্দা লোকমান হাজরা বলেন, এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চালক সামান্য আহত হয়েছেন।
তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাইভেট কারটি দ্রুত গতিতে চালিয়ে ছিল চালক। দ্রুত চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে প্রাইভেট কারটি। এতে ভেঙে যায় বিদ্যুতের আরসিসি খুঁটি ।
এদিকে ঘটনার পর ৫ নম্বর ফিডার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
এরই মধ্যে নতুন খুঁটি প্রতিস্থাপনের কাজ শুরু হয়। চাঁদপুরে মতলব পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, ভেঙে পড়া খুঁটিটি দ্রুত অপসারণ করে বিকেল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকসহ সবধরণের যান চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়।
কমেন্ট