সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
দিনাজপুরে তিনটি উপজেলা থেকে চারজনের লাশ উদ্ধার
দিনাজপুরে তিনটি উপজেলা থেকে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বীরগঞ্জে দুটি, খানাসামায় একটি ও ফুলবাড়ীতে একটি লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে তিন থানার পুলিশ।
থানা সূত্র জানায়, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের রশিদপুরে ধানক্ষেতের পুকুরে একটি লাশের দুটি টুকরো ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ লাশের দুটি টুকরো উদ্ধার করে। কিন্তু মাথা খুঁজে পায়নি। পুলিশ ধারণা করছে তাকে হত্যার পর টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে। নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
এদিকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওরফে মনো (৪৮) এবং নিখোঁজের ৮ ঘণ্টা পর নদী থেকে এক শিশু মুশফিকা জান্নাতের (৮) লাশ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুকন্যার চাচা তরিকুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিখোঁজ হয় মুশফিকা। পরে পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে রাতে নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজিতে রাত আনুমানিক সাড়ে ২ টার দিকে ঢেপানদী থেকে লাশ উদ্ধার হয়।
এ ছাড়া দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেনপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিতি সেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুব্রত হালদার মৃত্যুর বিষয়টি করেছেন।
কমেন্ট