সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুরের ইসলামপুর থানার মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে।
রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বিলকিছ বেগমকে তার বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করেন।
এই ঘটনায় আবু তালেব রূগপঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন।’
কমেন্ট