শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত, আহত ২

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত, আহত ২

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মতিগঞ্জ ব্রিজের ওপর প্রাইভেট কার ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে  আব্দুল গফুর শেখ (৪১) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) সকালের দিকে উপজেলার মতিগঞ্জ এলাকায় প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর শেখ উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা।

 
আহত দুজন হলেন অজয় সিং (৪২) ও মো. তানভীর হোসেন (জনি) সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান জানান, সকালে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে হাসপাতালের নিয়ে আসার আগেই মারা গেছেন।


 
দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করার করা হয়েছে। সেখানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

 

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন পরবর্তী

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

কমেন্ট