নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে লাল গোলাপ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
কর্ণফুলী টানেলে উল্টে গেল যাত্রীবাহী বাস
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনায় টানেলের ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘একটি যাত্রীবাহী বাস পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়।
এতে তিন থেকে চারজন আহত হয়েছে। তবে কারো অবস্থা গুরুতর নয়। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, ‘টানেলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।’
কমেন্ট