ফুলপুরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলপুরে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে দুই কেজি গাঁজাসহ নাছির উদ্দীন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

আটক নাছির ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাছির এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।


দীর্ঘদিন ধরে তিনি মাদকদ্রব্য বিক্রি করায় এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগের পর বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ‘আটকের পর নাছিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’

 

কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে মৎস্যজীবী নিহত পরবর্তী

কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে মৎস্যজীবী নিহত

কমেন্ট