ভারতে যাওয়ার সময় সীমান্তে নারী-শিশুসহ আটক ১৪

ভারতে যাওয়ার সময় সীমান্তে নারী-শিশুসহ আটক ১৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। রবিবার (১২ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও মাদারীপুর জেলায়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 
রবিবার (১২ অক্টোবর) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কয়েকজন নারী-শিশু ও পুরুষ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে—এমন তথ্য আসে বিজিবির কাছে। সে তথ্যের ভিত্তিতে সীমান্তের খোশালপুর এলাকা থেকে ৪ জন নারী, ২ জন শিশু ও একজন পুরুষকে আটক করা হয়। অপরদিকে একই সময় সীমান্তের হুদাপাড়া গ্রামের মাঠ থেকে ৩ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়।

কাশিয়ানীতে মেটাল কারখানা বন্ধের দাবি, এলাকাবাসীর মানববন্ধন পরবর্তী

কাশিয়ানীতে মেটাল কারখানা বন্ধের দাবি, এলাকাবাসীর মানববন্ধন

কমেন্ট