সিলেটের বিয়ানীবাজারে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের বিয়ানীবাজারে তামান্না বেগম (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি গ্রামের বশর মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত তামান্না উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারোপার গ্রামের মানিক মিয়ার মেয়ে। সে বশর মিয়ার বাড়িতে গৃহপরিচালিকার কাজ করত।
খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, ওই তরুণীর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
কমেন্ট