ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৫ হাজার ১৯২ পিস ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।

সংবাদ সম্মেলনে কর্নেল জাব্বার আহমেদ জানান, রবিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। ওই সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ১৯২ পিস ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়।


জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
তিনি আরো জানান, অভিযানে ১০৭ পিস কম্বলও জব্দ করা হয়। পরে পিকআপটিসহ জব্দ করা এসব অবৈধ ভারতীয় পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

 

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন পরবর্তী

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

কমেন্ট