রাঙামাটিতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাঙামাটিতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাঙামাটির কাউখালীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক পাইশিথোয়াই মারমা (৩৫) নিহত হয়েছেন। এ ছাড়া তার স্ত্রী থুইপ্রুমা মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও ৩ বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামেন এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ।
পাইশিথোয়াই মারমা কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে। তিনি বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুর দেড়টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজারে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেলচালক গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শবর্তী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানচালক আব্দুর রহিম (৩৮) পুলিশ হেফাজতে আছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

কুড়িগ্রামে এক মাসে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি পরবর্তী

কুড়িগ্রামে এক মাসে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

কমেন্ট