ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
সৈয়দপুরে পুকুরে ডুবে প্রাণ গেল ২০ মাসের শিশুর
নীলফামারীর সৈয়দপুরে পুকুরে ডুবে আরিশা আক্তার (২০ মাস) নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিশা ওই গ্রামের আনারুল ইসলাম সুমন ও আমেনা আক্তার দম্পতির একমাত্র মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সকালে শিশু আরিশা বাড়ির পেছনে খেলাধুলা করছিল।
হঠাৎ অসাবধানতাবশত সে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরো জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।
কমেন্ট