বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে একটি বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন- স্বামী সিরাজউদ্দিন খান (৭৫) এবং স্ত্রী আকলিমা বেগম (৬৫)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজউদ্দিনের বাড়ি পার্শ্ববর্তী মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রাম সংলগ্ন আন্ধারমানিক নদীর খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেখানেই নদীর তীরে একটি ঝুপড়ি ঘরে আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি। প্রতিদিনের ন্যায় তিনি ফজরের নামাজে না যাওয়ায় স্থানীয়রা ভোর ৬ টার দিকে তার বাড়িতে খোজ নিতে যান। ঘরের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করার পরও কোন সারশব্দ না পেয়ে ভিতরে ঢুকে চৌকিতে আকলিমাকে ও নিচে সিরাজ উদ্দিনের মরদেহ দেখতে পান। সিরাজ উদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরেও রক্তাক্ত চিহ্ন রয়েছে বলে জানায় স্থানীয়রা।

এদিকে স্থানীয়দের দাবি, সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরে রক্তাক্ত চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।


মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি টিম ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি পরবর্তী

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি

কমেন্ট