মেহেরপুরে এসপির বাড়িতে আগুন, ফায়ার সার্ভিস বলল- শর্ট সার্কিট

মেহেরপুরে এসপির বাড়িতে আগুন, ফায়ার সার্ভিস বলল- শর্ট সার্কিট

মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসি থেকে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশ সুপারের সরকারি বাসভবনের ২য় তলার একটি রুমে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে বাসভবনে থাকা পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় ভবনের ২য় তলায় থাকা বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এসির লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মেহেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ডিএডি জাকরিয়া হায়দার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

 


গরু চুরি করে পালানোর সময় গণপিটুনি, একজনের মৃত্যু, হাসপাতালে ৭ পরবর্তী

গরু চুরি করে পালানোর সময় গণপিটুনি, একজনের মৃত্যু, হাসপাতালে ৭

কমেন্ট