রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

রাঙামাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ‌‘কোটাবিরোধী ঐক্যজোট’ নামে একটি সংগঠন।বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় রাঙামাটিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ কোটায় নয়, মেধার ভিত্তিতে দেওয়ার দাবি জানানো হয়। 


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোছাইন প্রমুখ।


রাকিব হাসান বলেন, ‘রাঙামাটি জেলা পরিষদে কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের জন্য আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও কোনো সমাধান মেলেনি। বাধ্য হয়ে এ হরতাল কর্মসূচি দিয়েছি।’

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।


আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটার নামে বৈষম্য আর মেধা হত্যার সিদ্ধান্ত আমরা মেনে নেব না। ৩৬ ঘণ্টা হরতাল চলাকালীন জেলা শহরের সব সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

 

 
এর আগে গত সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে ৭ শতাংশ কোটা বহাল রেখে নিয়োগের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য ও ‘কোটাবিরোধী ঐক্যজোট’। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। সারাদেশের মতো ৭ শতাংশ কোটাতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে নিয়োগের দাবি জানান তারা।

 

ঢাকা-বরিশাল মহাসড়কে ভোররাতে গাছ ফেলে অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক পরবর্তী

ঢাকা-বরিশাল মহাসড়কে ভোররাতে গাছ ফেলে অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

কমেন্ট