রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট।

মঙ্গলবার বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ংকর আকার ধারণ করেছে।


প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার ৩০ মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।



বেপরোয়া গতি কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ পরবর্তী

বেপরোয়া গতি কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

কমেন্ট