খুলনায় আদালতের সামনে দিনে দুপুরে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

খুলনায় আদালতের সামনে দিনে দুপুরে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনে দুপুরে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিহত যুবকরা হলেন- ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। এর মধ্যে রাজন রুপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে। অন্যদিকে তাদের মধ্যে হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। তারা খুলনার আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী। একটি অস্ত্র হামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে তারা আদালতে এসেছিলেন। 


বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। 

শহরের ব্যস্ততম আদালতপাড়ায় অসংখ্য মানুষের এমন হত্যাকাণ্ডে নগরীতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক, বাড়িঘর ভাঙচুর-লুটপাট পরবর্তী

সালথায় দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কমেন্ট