পঞ্চগড়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে সরদারপাড়া বিওপি ক্যাম্পের উদ্বোধন
পঞ্চগড় জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করছে বিজিবি। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের সরদারপাড়া সীমান্তে নতুন বিওপি ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এর আগে প্যারেডের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় নব নির্মিত ক্যাম্পটিতে। পরে ক্যাম্প চত্বরে গাছের চারা রোপন করেন রিজিওন কমান্ডার।
এ সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ আলী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজাসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত ১৯ তম বিওপি ক্যাম্প। গুরুত্বপূর্ণ এই সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান, মাদক কারবারিসহ নানা সংকটে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন স্থানীয়রা। এই ক্যাম্পের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা।
রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের আশ্বাস প্রদান করে জানান, সীমান্তে চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ ও মানব পাঁচার ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে।
কমেন্ট