চট্টগ্রামের থানা থেকে লুটের পিস্তল লক্ষীপুর থেকে উদ্ধার

চট্টগ্রামের থানা থেকে লুটের পিস্তল লক্ষীপুর থেকে উদ্ধার

চট্টগ্রামে গত বছরের ৫ আগস্ট আন্দোলনের সময় নগরের হালিশহর থানা থেকে লুট হওয়া বিদেশ একটি তরাশ পিস্তল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সুমন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। লক্ষীপুর থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

ডিবি পশ্চিমের ইন্সপেক্টর মোহাম্মদ মজিবুর রহমান জানান, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগরের হালিশহর থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল বৃহস্পতিবার ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছি। গ্রেপ্তার সুমন হোসেনের কাছ থেকে লুট করা সরকারি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্ধ করি। শুক্রবার জিজ্ঞাসাবাদে সুমন জানায় র স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলায় গিয়ে বাড়িতে মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি ৯ এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন রয়েছে। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার অস্ত্র ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল। আগস্টের ওই দিনে চট্টগ্রাম মহানগরের কয়েকটি থানায় আগুন দেওয়া হয়। তারপর লুটপাট চালানো হয়। তখন থানার অস্ত্রগার থেকে অনেক পিস্তল লুট হয়ে যায়। তার মধ্যে অনেক উদ্ধার হলেও এখনো অনেক পিস্তল উদ্ধার হয়নি।

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার পরবর্তী

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

কমেন্ট