গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৫

গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বাবুল শরীফ (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরো পাঁচজন। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল উপজেলার গোপিনাথপুর এলাকার বেলায়েত শরীফের ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ। তিনি জানান, উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকা থেকে ব্যাটারিচালিত একটি ভ্যানযোগে গোপিনাথপুর যাচ্ছিলেন বাবুলসহ আরো পাঁচজন যাত্রী। ভ্যানটি গোপিনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা চালকসহ তাদের সবাইকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।


অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

কটিয়াদীতে হিমেল হাওয়ায় জেঁকে বসছে শীত, জনজীবনে দুর্ভোগ পরবর্তী

কটিয়াদীতে হিমেল হাওয়ায় জেঁকে বসছে শীত, জনজীবনে দুর্ভোগ

কমেন্ট