চাঁপাইনবাবগঞ্জে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শফিকুল আলম (৫২) নামের একজন গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর মোহনবাগান গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত শফিকুল ওই গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির বারান্দায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় শফিকুলকে দেখতে পান তার স্ত্রী জলি বেগম।


পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘শফিকুল এনজিও থেকে নেওয়া ঋণসহ বিভিন্ন ঋণসংক্রান্ত কারণে হতাশায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঋণের কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন।


ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে মাইকিং, চারটি ভেকুতে আগুন দিল স্থানীয়রা পরবর্তী

ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে মাইকিং, চারটি ভেকুতে আগুন দিল স্থানীয়রা

কমেন্ট