চট্টগ্রামে কুয়াশার কারণে সংঘর্ষে ডুবে গেছে জাহাজ

চট্টগ্রামে কুয়াশার কারণে সংঘর্ষে ডুবে গেছে জাহাজ

চট্টগ্রামে কুয়াশার কারণে দুই নৌযানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্ক্র্যাপবাহী (লোহার রড তৈরির কাঁচামাল) এমভি টিটু-৮ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শনিবার গভীর রাতে নগরীর মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লাইটারেজ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে আবুল খায়ের কোম্পানির জন্য স্ক্র্যাপ লোহা নিয়ে তীরে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের এসআই আরিফুল ইসলাম বলেন, এমভি টিটু-৮ নামে লাইটারেজ জাহাজটি তীরে ভেড়ানোর জন্য ঘুরানোর সময় অন্য একটি লাইটারেজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাহাজটির ডানপাশে মাঝ বরাবর ফেটে যায়। সেখান দিয়ে পানি প্রবেশ করার একপর্যায়ে সেটি আনলোডিং পয়েন্টে ডুবে যায়। তবে তীরের কাছাকাছি হওয়ায় পুরোপুরি ডুবে যায়নি। রোববার বিকাল পর্যন্ত জাহাজটি থেকে স্ক্র্যাপ আনলোডের কাজ চলছিল।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত জাহাজে ১৩ জন ছিলেন। তবে তারা সবাই নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হয়েছেন। ঘন কুয়াশার কারণে এমনটা হয়েছে বলে নাবিকরা জানিয়েছেন।

খুলনায় দুই পর্যটকসহ তিনজনকে জিম্মি, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি পরবর্তী

খুলনায় দুই পর্যটকসহ তিনজনকে জিম্মি, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কমেন্ট