শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
তীব্র শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে
তীব্র শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সূর্যের ঝিলিক দেখা গেলেও গত সোম ও মঙ্গলবার ছিল কুয়াশাচ্ছন্ন। দৃষ্টিসীমা ছিল ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যে। সেই সঙ্গে হীমশীতল বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সাত-আট কিলোমিটার।
এ সময় বাতাসের আদ্রতা ৯৪ থেকে ৯৭ শতাংশে ওঠানামা ছিল।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকালে গোপালগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.০ ডিগ্রি সেলসিয়াস। ফলে মাঝারি ধরনের শৈত্য প্রবাহের কবলে গোপালগঞ্জ। সর্বোচ্চ তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি হওয়া আর আলোর মুখ দেখা না যাওয়ায় লোকজন কাজের জন্য বাইরে বের হতে পারছে না।
কৃষিকাজে খুব সমস্যা হচ্ছে। কৃষক জমিতে নামতে না পারায় কৃষিকাজে ব্যঘাত ঘটছে।
এ ছাড়া অন্য সেক্টরের শ্রমজীবীরা জীবিকার তাগিদে বের হলেও লোকজন বাইরে কম বের হওয়ায় রোজগার কমে গেছে।
কমেন্ট