ঢাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ঢাকার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস  কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেড আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী গাজীপুরের সার্ভিস লাইন নির্মাণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা উত্তরা, উত্তর খান ও দক্ষিন খান এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস  কর্তৃপক্ষ।

তীব্র শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে পরবর্তী

তীব্র শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

কমেন্ট