ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় শীর্তাত গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১০ জানুয়ারি) বিকালে ৫৮ বিজিবির অধীনস্থ খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২৫ জন অসহায় মানুষের মধ্যে  শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ করেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম পিবিজিএম, পিএসসি।

 
শীতবস্ত্র বিতরণে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবির) বাঘাডাঙ্গা কম্পানি কমান্ডার ও খোসালপুর বিওপি কমান্ডারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


 
শীতবস্ত্র পেয়ে গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে উচ্ছ্বাস-আনন্দের ছাপ পরিলক্ষিত হয় এবং তারা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, ৪ জনের দগ্ধ মরদেহ উদ্ধার পরবর্তী

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, ৪ জনের দগ্ধ মরদেহ উদ্ধার

কমেন্ট