গফরগাঁও পৌরসভার প্রবেশ তোরণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গফরগাঁও পৌরসভার প্রবেশ তোরণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার প্রবেশ তোরণ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পৌর কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মো. সাইফুল রহমান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এ সময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোল্লাসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, পৌর প্রবেশ তোরণ পরিকল্পনা ও নকশা প্রণয়ন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন।


তিনি বলেন, গফরগাঁও প্রথম শ্রেণির পৌরসভা হলেও কার্যালয়টির সৌন্দর্য ছিল না। এই দৃষ্টিনন্দন প্রবেশ তোরণ ও বাউন্ডারি ওয়াল নির্মাণ হলে পৌর কার্যালয়ের চেহারাই পাল্টে যাবে।

 

ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩ পরবর্তী

ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

কমেন্ট