দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আল-আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে দিনাজপুর অভিমুখী লেনে মালবাহী ট্রাকটি দাঁড়িয়ে ছিল। ট্রাকের চালক ও সহকারী নষ্ট চাকা মেরামত করছিলেন। সেই সময় পেছন থেকে আসা দ্রুতগতির কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কেবিনের মধ্যে চালক ও সহকারী আটকা পড়েন।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারী আল-আমিনকে মৃত ঘোষণা করেন। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আন্দোলনে জড়িত ৬ জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পরবর্তী

আন্দোলনে জড়িত ৬ জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

কমেন্ট