পটুয়াখালীতে চার ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোটগ্রহণ

পটুয়াখালীতে চার ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোটগ্রহণ

পটুয়াখালীর ৪টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৫ শতাংশ । আজ বৃহস্পতিবার দুপুর ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টায় জেলায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে পাটুয়াখালী-১ আসনে মোট ১৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৩টি কেন্দ্র থেকে পাওয়া তথ্যে ভোট পড়েছে ২৭ শতাংশ।

পটুয়াখালী-২ আসনে ১১৫টি ভোটকেন্দ্রের সবকটিতেই ভোটগ্রহণ হয়েছে এবং সেখানে ভোট পড়েছে ৩৫ শতাংশ। পটুয়াখালী-৩ আসনে মোট ১২৪টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, যেখানে ভোটের হার ৩২ শতাংশ। পটুয়াখালী-৪ আসনে ১১১টি ভোটকেন্দ্রের সবগুলো থেকেই তথ্য পাওয়া গেছে, এ আসনেও ভোট পড়েছে ৩২ শতাংশ।    

পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ বলেন, জেলার চারটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। সাড়ে চার ঘণ্টায় জেলায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।

পছন্দের প্রার্থীকে ভোট দিলেন গাজীপুরের শ্রীপুরে ১১০ বছরের বাজিত খাঁন পরবর্তী

পছন্দের প্রার্থীকে ভোট দিলেন গাজীপুরের শ্রীপুরে ১১০ বছরের বাজিত খাঁন

কমেন্ট