ময়মনসিংহে বেতন-ছুটি পরিশোধ না করে বিনা নোটিশে বন্ধ কারখানা

ময়মনসিংহে বেতন-ছুটি পরিশোধ না করে বিনা নোটিশে বন্ধ কারখানা

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, পাওনা ছুটি পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। শেফার্ড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা এ অবরোধ করেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে কারখানার অদূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভালুকা পৌরসভার বাঘরা এলাকায় শেফার্ড গ্রুপের অবস্থান।


শেফার্ড গ্রুপের জিন্স শাখায় প্রায় ৫০০ শ্রমিক কর্মরত। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত মাসের ৬০ শতাংশ বেতন পরিশোধ করে এবং অবশিষ্ট ৪০ শতাংশ বেতন গত শনিবার (০৭ ফেব্রুয়ারি) দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না করায় শ্রমিরা অসন্তুষ্ট হয়ে ওঠেন। 
পরে কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন এবং পাওনা ছুটি পরিশোধ না করেই বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়।


এতে, শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন এবং কারখানার অদূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের দুই দিকে ধীর্ঘ যানজট সৃষ্টি হয়। সড়কে যাতায়তকারী যাত্রীসাধারণ পড়েন চরম ভোগান্তিতে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা, শিল্প, হাইওয়ে থানা পুলিশ, সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং দুই পক্ষের মাঝে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের এক মাসের বকেয়া বেতন, ছুটির পাওনা পরিশোধ না করেই কর্তৃপক্ষ বিনা নোটিশে কারখানা বন্ধ দেয়। ফলে, বাধ্য হয়ে তারা সড়কে অবস্থান নেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহাম্মেদ জানান, কিছু সমস্যা নিয়ে শেফার্ড গ্রুপের জিন্স শাখার শ্রমিকগণ মহাসড়কে নেমেছিল।

পটুয়াখালীতে চার ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোটগ্রহণ পরবর্তী

পটুয়াখালীতে চার ঘণ্টায় গড়ে ৩১ দশমিক ৫ শতাংশ ভোটগ্রহণ

কমেন্ট