রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি
গাজীপুরে আনসার একাডেমিতে দেশের সবচেয়ে বড় ফ্লাগস্ট্যান্ডের উদ্বোধন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে দেশের সবচেয়ে বড় ফ্লাগ স্ট্যান্ড উদ্বোধন ও পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত আনসার একাডেমি চত্বরে এ উপলক্ষে একটি আনুষ্ঠানিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মহান শহীদ দিবসের তাৎপর্যকে সামনে রেখে সকাল ১১টায় নবনির্মিত ১৫০ ফুট উচ্চতার ফ্লাগ স্ট্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি আনসার ও ভিডিপির প্রায় ২৮ ফুট দৈর্ঘ্যের নিজস্ব পতাকা উত্তোলন করেন এবং পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং উপস্থিত কর্মকর্তারা সম্মান জানান।
আয়োজকরা জানান, বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই ফ্লাগ স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এখানে উত্তোলিত পতাকাটি সার্বক্ষণিকভাবে উড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং উপমহাপরিচালক ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল আবছার। এ ছাড়া বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
কমেন্ট