ফেনীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ফেনীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে নির্মীয়মাণ ভবনের সেপটিক ট্যাংকের ভেতরের সেন্টারিং (নির্মাণসামগ্রী) খুলতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের মালিকীয় ভবনে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মো. মোস্তফার ছেলে আরাফাত হোসেন (২২) এবং একই গ্রামের নুরুল হকের ছেলে সজীব (২৩)।  

পুলিশ, মৃতদের পরিবার ও এলাকাবাসী জানায়, চরমজলিশপুর ইউনিয়নের কুঠির হাট এলাকার জামাল উদ্দিনের মালিকীয় নির্মীয়মাণ ভবনে প্রায় এক মাস আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করেন।


ভবনের ঠিকাদার আবুল কাসেম শনিবার দুপুরে ওই শ্রমিকদের ডেকে দুপুর ১২টার দিকে ওই ট্যাংকে সেন্টারিং খোলার জন্য নামিয়ে দেন। তারা সেন্টারিং খুলতে ট্যাংকের ভেতর প্রবেশ করার পরপর তীব্র গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেন। দুপুর ২টার দিকে দমকল বাহিনীর সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে পরবর্তী

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে

কমেন্ট